বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
অনলাইন প্রতারণার গল্পে ওমর মালিক-চাঁদনী শেখ• মার্কিন ‘মাদার অব অল বোম্বস’ এর জবাবে ‘ফাদার অব বোম্বস’ আনছে ইরান• কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২• এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসিরুদ্দিন পাটওয়ারী• ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক• উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর• বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া• ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার• জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী• সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি• অনলাইন প্রতারণার গল্পে ওমর মালিক-চাঁদনী শেখ• মার্কিন ‘মাদার অব অল বোম্বস’ এর জবাবে ‘ফাদার অব বোম্বস’ আনছে ইরান• কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২• এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসিরুদ্দিন পাটওয়ারী• ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক• উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর• বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া• ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার• জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী• সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি•

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর

​অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
বিজ্ঞাপন
​অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন পিজি) হাসপাতালে তার চিকিৎসা চলবে।
​এর আগে সকাল সাভে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সে সময় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​ভূমিমন্ত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, "ভূমিমন্ত্রী কয়েক দিন আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা ব্যবহারের ত্রুটির কারণে সম্ভবত তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে তাকে বাইরে থেকে রক্ত দিতে হচ্ছিল।

​তিনি আরও জানান, "গত পরশু মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।"
​এ বিষয়ে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, মন্ত্রী মহোদয়কে ঢাকায় পিজি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞাপন
​উল্লেখ্য, গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল এবং রক্তশূন্যতা রোধে একাধিক ব্যাগ রক্ত প্রদান করা হয়।

​ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক প্রতিনিধি এবং চিকিৎসকরা তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং তার দলের পক্ষ থেকে পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
জাতীয় বিভাগের খবর
কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে  মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক ফ্রন্টের
কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক ফ্রন্টের
আজ শনিবারও খোলা ব্যাংক, ২০ অক্টোবর থেকে টানা পাঁচদিন বন্ধ
আজ শনিবারও খোলা ব্যাংক, ২০ অক্টোবর থেকে টানা পাঁচদিন বন্ধ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের তানজিম !
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের তানজিম !
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
রামপালে ১৩২১ মেগাওয়াট: বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক
রামপালে ১৩২১ মেগাওয়াট: বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক
ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদের, আহত সাদিয়া আয়মানও
ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদের, আহত সাদিয়া আয়মানও
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
বিভাগের সব খবর