অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে
কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সার্ভার জটিলতা এবং অতিরিক্ত ব্যবহারকারীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।