শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী•

চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?

চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?
বিজ্ঞাপন
শীত এলেই ত্বকের পাশাপাশি চুলেরও নানা সমস্যা দেখা দেয়। শুষ্ক আবহাওয়া, কম আর্দ্রতা, গরম পানিতে গোসল ও চুলের বাড়তি যত্নের অভাবে এ সময় চুল হয়ে ওঠে রুক্ষ ও প্রাণহীন। অনেকের ক্ষেত্রে বেড়ে যায় চুল ভাঙা ও ঝরে পড়ার সমস্যাও। বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে ঘরে থাকা পেঁয়াজ, রসুন, জবা, কালিজিরা ও নারকেল তেলের মতো উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারেন। তবে, প্রাকৃতিক উপাদান মানেই যে সব ক্ষেত্রে নিরাপদ বা কার্যকর, তা নয়। কোন উপকরণ কীভাবে ব্যবহার করবেন, কোনটির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এবং কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি সেসব বিষয়েও ধারণা রাখা জরুরি।

কেন শীতে চুল বেশি রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে?
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় চুলের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে ঘন ঘন শ্যাম্পু করা, অতিরিক্ত গরম পানি ব্যবহার, হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনারের তাপ চুলকে আরো শুষ্ক করে তুলতে পারে। ফলে চুলের আগা ফেটে যাওয়া, জট বাঁধা ও সহজে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি; চুল ভেঙে যাওয়া আর গোড়া থেকে চুল পড়ে যাওয়া এক নয়। শুষ্কতার কারণে চুলের মাঝখান থেকে ভেঙে যেতে পারে। অন্যদিকে, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি, থাইরয়েডের সমস্যা, মানসিক চাপ কিংবা বংশগত কারণেও চুল পড়তে পারে।

ঘরেই তৈরি করুন ভেষজ তেল
বাড়িতে থাকা কয়েকটি সহজলভ্য উপকরণ দিয়ে চুলের জন্য তেল তৈরি করা যায়। তবে, এসব তেলকে চুলের পরিচর্যার সহায়ক হিসেবে বিবেচনা করতে হবে, চুল পড়া বন্ধের চিকিৎসা হিসেবে নয়।

ঘরোয়া উপায়ে তৈরি করতে পারেন চুলের যত্নের তেল
নারকেল তেল ও কালিজিরা: আধা কাপ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ কালিজিরা ও ১ চা চামচ মেথি মিশিয়ে কম আঁচে ৫-৭ মিনিট গরম করুন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে সংরক্ষণ করুন। নারকেল তেল চুলের শুষ্কতা ও ভাঙন কমাতে সহায়ক হতে পারে। কালিজিরার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদানও চুলের যত্নে ভূমিকা রাখতে পারে।

জবা ফুল ও পাতার তেল: আধা কাপ নারকেল তেলের সঙ্গে ৫-৬টি শুকনো জবা ফুল ও ৪-৫টি শুকনো পাতা মিশিয়ে কম আঁচে পাঁচ মিনিট গরম করুন। ঠান্ডা হলে ছেঁকে নিন। এই তেল চুলের শুষ্কতা সামলাতে এবং চুলের পরিচর্যায় ব্যবহার করতে পারেন।

পেঁয়াজের রস ও নারকেল তেল: ২ টেবিল চামচ তাজা পেঁয়াজের রসের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে অল্প করে লাগান। ১০-১৫ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একটি ছোট পরিসরের গবেষণায় নির্দিষ্ট ধরনের চুল পড়ার সমস্যায় পেঁয়াজের রসের ইতিবাচক ফল পাওয়া গেলেও সাধারণ শীতকালীন চুল পড়া কমাতে এর কার্যকারিতার নিশ্চয়তা নেই। মিশ্রণটি প্রতিবার নতুন করে তৈরি করতে হবে।

কালিজিরার তেল: শুকনো কালিজিরা নারকেল তেলের সঙ্গে অল্প আঁচে গরম করে ছেঁকে নিলেই তৈরি হবে ঘরোয়া কালিজিরার তেল। কিছু গবেষণায় কালিজিরার তেল ব্যবহারে চুল পড়া কমা ও ঘনত্ব বাড়ার ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে, এর কার্যকারিতা নিয়ে আরো গবেষণা প্রয়োজন।
বিজ্ঞাপন
কিছু সতর্কতা
রসুনের কাঁচা রস সরাসরি মাথার ত্বকে লাগানো যাবে না। এতে জ্বালাপোড়া, অ্যালার্জি এমনকি ত্বকে ক্ষত হতে পারে। পেঁয়াজের রসসহ যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট জায়গায় পরীক্ষা করে নিতে পারেন। যেসব উপাদানে মাথার ত্বকে ক্ষত, প্রদাহ বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকলে সেগুলো ব্যবহার এড়িয়ে করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে অথবা এড়িযে চলাই ভালো। মনে রাখবেন, ঘরোয়া তেল চুলের পরিচর্যায় সহায়ক হলেও চুল গজানো বা চুল পড়া বন্ধের পুরো নিশ্চয়তা দেয় বিষয়টা এমন নয়।

ঘরোয়া তেল ব্যবহারে যেসব সতর্কতা জরুরি
প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই তা সবার ত্বক ও চুলের জন্য নিরাপদ হবে, এমন নয়। তাই কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।
- পেঁয়াজ ও রসুনের রস সরাসরি মাথার ত্বকে লাগালে কারো কারো জ্বালাপোড়া বা অ্যালার্জি হতে পারে।
- তেল তৈরির সময় কাঁচা বা ভেজা উপকরণ ব্যবহার না করাই ভালো। এতে তেল দ্রুত নষ্ট হতে পারে।
- নতুন কোনো তেল ব্যবহারের আগে হাতের ভেতরের অংশে বা কানের পেছনে অল্প লাগিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন।
- মাথার ত্বকে খুশকি, চুলকানি বা অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে তেল ব্যবহার বাড়ানোর আগে সমস্যার কারণ বুঝতে হবে।
- তৈরি করা তেল পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো বোতলে রাখুন। গন্ধ, রং বা ঘনত্ব পরিবর্তিত হলে ব্যবহার করবেন না।

শীতে চুলের যত্নে আরো যা করবেন
শুধু তেল ব্যবহার করলেই চুলের সব সমস্যা দূর হবে না। শীতকালে চুল ভালো রাখতে প্রতিদিনের পরিচর্যাতেও কিছু পরিবর্তন আনতে হবে।
- গরম পানি এড়িয়ে চলা: অতিরিক্ত গরম পানির পরিবর্তে কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চুল ধুয়ে নিন।
- মৃদু শ্যাম্পু ব্যবহার করুন: মাথার ত্বক পরিষ্কার করতে শ্যাম্পু ব্যবহার করুন। চুলের দৈর্ঘ্যে অতিরিক্ত ঘষাঘষি করবেন না।
- কন্ডিশনার ব্যবহার করুন: প্রতিবার শ্যাম্পুর পর চুলের মাঝামাঝি অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগান।
- ভেজা চুলে সাবধান: ভেজা চুল সহজে ভেঙে যায়। তাই তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না। আলতো করে পানি মুছে নিন।
- তাপের ব্যবহার কমান: হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ও কার্লারের ব্যবহার সীমিত রাখুন।
- পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান: খাদ্যতালিকায় ডিম, মাছ, ডাল, বাদাম, শাকসবজি ও ফল রাখুন। প্রোটিন, আয়রন ও প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিও চুল পড়ার কারণ হতে পারে।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির (এএএডি) বিশেষজ্ঞদের পরামর্শেও চুলের ভাঙন কমাতে মৃদু শ্যাম্পু, নিয়মিত কন্ডিশনার, কম তাপ ব্যবহার এবং ভেজা চুল সাবধানে সামলানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চুল পড়া বেশি হলে কী করবেন?
প্রতিদিন কিছু চুল ঝরে পড়া স্বাভাবিক। তবে, হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু হলে, মাথায় গোলাকার টাক দেখা দিলে, চুল ক্রমেই পাতলা হতে থাকলে কিংবা মাথার ত্বকে চুলকানি ও প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ না জেনে শুধু ঘরোয়া তেল ব্যবহার করলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হতে পারে।

শীতের শুষ্কতায় চুলের স্বাভাবিক সৌন্দর্য ও কোমলতা ধরে রাখতে নিয়মিত পরিচর্যা, সঠিক খাদ্যাভ্যাস এবং উপযুক্ত উপকরণের ব্যবহারই হতে পারে ভালো সমাধান। ঘরোয়া তেল চুলের পরিচর্যায় সহায়ক হতে পারে, তবে সুস্থ চুলের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও সমস্যার কারণ অনুযায়ী চিকিৎসা।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
লাইফস্টাইল বিভাগের খবর
বিভাগের সব খবর