শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী•

ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১

ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের একজনের আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে এ সময় পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় ও ১০-১২টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- ফয়সাল (৪৫), শিবলু (৩৮), মহিবুল ইসলাম রাজু (৩৫), আবুল বাশার (৪৫), হৃদয় সওদাগর (২৯), জহিরুল হক জুয়েল (৩০), মেহেদী হাসান (৩৩), জুয়েল (৩৩), তানভির (২০), মো. শামীম (৪০) ও ইয়াকুব আলী (৩০)।

এদিকে সংঘর্ষের জন্য উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনকে দায়ী করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। জসিম উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, ফটিকের অনুসারীরা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আলাইয়ারপুরে মন্ত্রীর বাড়ির পাশে জসিম উদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় ও আরো ১০-১২টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। বিষয়টি পরিবেশমন্ত্রীকেও জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসমাইল হোসেন নামে তাদের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন। তিনি বলেন, ফটিক ও তার অনুসারী মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও তার ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তা প্রতিহত করেন। তার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় তিনি খামারে ছিলেন।
বিজ্ঞাপন
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, ঘটনার পর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে আবুল বাশারের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। আহত আবুল বাশার, মহিবুল ইসলাম রাজু ও হৃদয় সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, “দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তার বাড়ির সামনে চার-পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করেন।”

দাগনভূঞা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় সূত্রে জানা যায়, দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পরিবেশমন্ত্রীর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নেয়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর কমিটি ঘোষণার পর থেকে এ বিরোধের জেরে বিভিন্ন সময়ে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ১১ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?
চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার
আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার
বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা
বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
সব খবর
সারাদেশ বিভাগের খবর
বিভাগের সব খবর