বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।
উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, দেশি মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী চায়না /ম্যাজিক কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দেশী প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ প্রাণী বৈচিত্র্য রক্ষার স্বার্থে উক্ত অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে জনসম্মুখে ঘটনাস্থলেই সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টিএনজে /জাসি



















