বিশেষ করে ভোরে এবং রাতে বাইরে বের হলে হালকা শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলের মাঠ-ঘাটে ভোরের শিশির আর হালকা কুয়াশা প্রকৃতিতে তৈরি করছে শীতের আবহ। উপজেলার কশিগাড়ী গ্রামের কৃষক আতর আলী জানান, সকালে মাঠে কাজ করতে গেলে এখন হালকা ঠান্ডা লাগে। ঘাসের ওপর শিশির জমতে দেখা যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন দেখে মনে হচ্ছে, শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে।
রামপুড়া গ্রামের শিক্ষার্থী সিহাব,শামিম, রামেশ^রপুর গ্রামের আহসা হব্বিব বলেন, সকালে বেশ ঠান্ডা আর বিকেলের বাতাসেও শীতের ছোঁয়া রয়েছে। এদিকে, শীতের আগমনী আবহ গ্রামীণ জনপদের প্রকৃতিতেও নিয়ে আসছে ভিন্ন আমেজ। ভোরের শিশিরভেজা ঘাস, কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের চেনা রূপ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রকৃতিপ্রেমীরা। তাপমাত্রা আরও কমলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

টিএনজে /জাসি



















