সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
টিএনজে /জাসি




















