এবার যেন সেই খোঁচার মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস।
কয়েক দিন আগে স্যোশাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয় নেটিজেনদের মাঝে ঝড়।
সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে স্যোশাল মিডিয়ায় এক পোস্টে পরীমণি বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।
টিএনজে /জাসি





















