রবিবার, ৮ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ ও মৃত্যু ৫০ শতাংশ• ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি• নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের দখলে চান বিজেপি এমপি!• ফের মিরপুরে বাসে আগুন• ৭ নভেম্বর জাতির ঐক্যের দিন: প্রধানমন্ত্রী• জুলাই আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গু’লিসহ গ্রেপ্তার ১• তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ ও মৃত্যু ৫০ শতাংশ• ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি• নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের দখলে চান বিজেপি এমপি!• ফের মিরপুরে বাসে আগুন• ৭ নভেম্বর জাতির ঐক্যের দিন: প্রধানমন্ত্রী• জুলাই আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গু’লিসহ গ্রেপ্তার ১• তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন•

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
বিজ্ঞাপন
ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার স্থলাভিষিক্ত হলেন তিনি। এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে ছিল টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এক হাত বুকের ওপর রেখে অনুভূতি প্রকাশ করেন তিনি। পরে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর দুজনের আলিঙ্গন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার মুহূর্তটি উপস্থিত দর্শকদের করতালিতে মুখর করে তোলে মিলনায়তন।

এদিন মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে অফ-শোল্ডার মারমেইড গাউন। পোশাকজুড়ে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে মিথিলার সাজে প্রাধান্য পেয়েছিল হালকা নীল ও সিলভার রং। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। অনুষ্ঠানে আরও ছিলেন চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ মডেল ও কোরিওগ্রাফাররা।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি। নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন মিথিলা। এবার তাঁর সেই সাফল্যের পথ ধরে আন্তর্জাতিক মঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন সামিরা খান মাহি।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর