শনিবার, ৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু• গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু• গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি•

তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী

জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। ছবি: সংগৃহীত
তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী
বিজ্ঞাপন
এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রদর্শিত হওয়ায় বিব্রত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে জাপানি ভাষায় লেখা ওই পোস্টের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে ভুলভাবে শেখ হাসিনার নাম দেখানো হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন রোসেই আকাজাওয়া। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না। অথচ মূল পোস্টে তিনি তারেক রহমানের নামই উল্লেখ করেছিলেন।

এক্সের এই ভুল অনুবাদকে গুরুতর উল্লেখ করে জাপানের মন্ত্রী বলেন, ‘বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর। বাংলাদেশের জনগণ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী জানেনও না তাদের প্রধানমন্ত্রী কে।

এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে এবারই প্রথম পড়েননি বলে জানান রোসেই আকাজাওয়া। তিনি বলেন, গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে তোলা কয়েকটি ছবি এক্সে প্রকাশ করেছিলেন। কিন্তু স্বয়ংক্রিয় অনুবাদে সেটিকে জাপানের মন্ত্রীর সঙ্গে কাতারের তেলমন্ত্রীর বৈঠক হিসেবে দেখানো হয়।

এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর নামও এক্সের অনুবাদে ভুলভাবে প্রদর্শিত হয়েছিল বলে জানান তিনি।
বিজ্ঞাপন
রোসেই আকাজাওয়া বলেন, ‘এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। এক্সের প্রতি অনুরোধ, অনুবাদের টুলটির সমস্যা ঠিক করুন।’

বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হন তারেক রহমান।

সূত্র: এএফপি

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
আন্তর্জাতিক বিভাগের খবর
বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম
বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম
যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগ: গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন
যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগ: গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন
ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
মার্কিন ‘মাদার অব অল বোম্বস’ এর জবাবে ‘ফাদার অব বোম্বস’ আনছে ইরান
মার্কিন ‘মাদার অব অল বোম্বস’ এর জবাবে ‘ফাদার অব বোম্বস’ আনছে ইরান
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান
[ছবি]
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের বক্তব্য
[ছবি]
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় নতুন কূটনৈতিক উদ্যোগ
বিভাগের সব খবর