বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিটের সময় উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার মাঠের ধান খেতে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, গত (২ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় গত তিন দিন আগে নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়েছিলো।
তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

টিএনজে /জাসি




















