বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় বাস টার্মিনালের স্টার লাইন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তামিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টিএনজে /জাসি




















