হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ যানবাহন পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার, ২৮ অক্টোবর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।