
বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী
বিদ্যুৎ খাতের অপচয় ও লুটপাট ঢাকতেই বিগত সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শতভাগ বিদ্যুৎ সরবরাহে বিগত আওয়ামী সরকারের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। বলেন, এখনো দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা বিষয়ক সেমিনারে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, হতাশার কিছু নেই, দেশ এগিয়ে যাবে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে। রিজভী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্যতা রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী। গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ায় সব খাতে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি, বিদ্যুৎ-জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও খবর
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সাংবাদিকদের পেটানোর হুমকি: আব্বাসিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪, মামলা ৪৪
গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল
আসিফ আকবরের গাড়িতে গুলি












