রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
সাংবাদিকদের পেটানোর হুমকি: আব্বাসিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ• ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে শিশুকে ২০ টাকা দেন ব্যবসায়ী!• ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী• আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম• প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক• জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।• কানাডাকে হারাল বাংলাদেশ• ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ• ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ আটক• স্পেনে মেসিকে রাজকীয় সংবর্ধনা, পুরস্কার নিলেন রাজকন্যার হাত থেকে• সাংবাদিকদের পেটানোর হুমকি: আব্বাসিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ• ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে শিশুকে ২০ টাকা দেন ব্যবসায়ী!• ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী• আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম• প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক• জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।• কানাডাকে হারাল বাংলাদেশ• ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ• ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ আটক• স্পেনে মেসিকে রাজকীয় সংবর্ধনা, পুরস্কার নিলেন রাজকন্যার হাত থেকে•

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক
বিজ্ঞাপন
পূর্ব এশিয়ার দেশ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান।

এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমজনতা দলের এ নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
জাতীয় বিভাগের খবর
বিভাগের সব খবর