শনিবার, ৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু• গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু• গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি•

৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ।
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
বিজ্ঞাপন
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদিতে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
বিভাগের সব খবর