বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
বাগেরহাট, ১৮ অক্টোবর ২০২৬: মোড়লগঞ্জ উপজেলার ৩ নং পুঠিখালী ইউনিয়নের ভাটখালি সাত নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৭:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার দুপুর ২:৩০ মিনিটে মোড়লগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে তার কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল সাহেব পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে তাকে পশ্চিমঘাটখালী কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
টিএনজে /জাসি