বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা ‘জাতীয় সংলাপ’ হবে না: রুমিন ফারহানা• ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার• উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার• জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল• বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক• বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: নয়ন• সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী• বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন• বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী• বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও• আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা ‘জাতীয় সংলাপ’ হবে না: রুমিন ফারহানা• ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার• উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার• জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল• বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক• বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: নয়ন• সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী• বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন• বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী• বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও•

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার
বিজ্ঞাপন
রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।

পরবর্তীতে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
তবে এ ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের বিরোধিতার মুখে তিনি সেদিন কার্যালয় ত্যাগ করেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ১ অক্টোবর শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

এ ছাড়া সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন
বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন
পদত্যাগের ঘোষণা দিলেন চিত্রনায়ক জয় চৌধুরীর
পদত্যাগের ঘোষণা দিলেন চিত্রনায়ক জয় চৌধুরীর
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস
২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস
হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়
হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী
মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী
আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব
আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব
সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি
সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি
গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির
গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির
বিভাগের সব খবর