রবিবার, ২২ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা• আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক• পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর• বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট• সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ• বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং• বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী• সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা• ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন• আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল• পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা• আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক• পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর• বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট• সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ• বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং• বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী• সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা• ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন• আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল•

পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
বিজ্ঞাপন
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাসভবনে হামলা করা হয়েছে। আনোয়ার-উল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এরপর রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায় সংঘবদ্ধ একটি দল। এর প্রায় আধা ঘণ্টা পর আওয়ামী লীগ সরকারের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান মুহিবের বাসভবনে হামলা চালানো হয়। এসব ঘটনার পর কলাপাড়া উপজেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হামলা ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার পুত্রবধূ রোকসানা পারভীন রিপা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। তবে বাসার ভেতরে প্রবেশ করতে না পেরে তারা চলে যান।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কেউই কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট
বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট
সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ
সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ
বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন
ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন
আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
বিভাগের সব খবর