শনিবার (২১ নভেম্বর) দুপুর ৩টার পর পুলিশ সদস্যরা রাজধানীর গুলশান-২ এলাকার ওই ভবনে গিয়েছিলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান,তারা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলেন, তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই। তবে ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তারানা হালিম বাসায় ছিলেন না বলেও জানান তিনি।

টিএনজে/এএইচ




















