রবিবার, ২২ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা• আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক• পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর• বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট• সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ• বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং• বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী• সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা• ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন• আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল• পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা• আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক• পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর• বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট• সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ• বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং• বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী• সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা• ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন• আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল•

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা হচ্ছে...
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। আজ সকাল ৯টায় শুরু হয়ে ১৩ ঘণ্টায় ৫১টি বস্তার টাকা গণনা শেষে চূড়ান্ত হিসাব দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রায় ৫ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের কড়া নিরাপত্তায় খোলা হয় ১৫টি দানবাক্স।

পরে ৫১টি বস্তায় টাকাগুলো ভরাট করে নেওয়া হয় ওই মসজিদের দোতলায়। মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৪০০ জন ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকাগুলো গণনা করেছেন। এ সময় সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দানবাক্সগুলো খুলতেই দেখা যায়, টাকা আর টাকা। যতই দিন যাচ্ছে মানতকারীদের দানের পরিমাণ পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে।

সবশেষ চলতি বছরের গত ২৭ জুন ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকাসহ বিপুল পরিমান স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

এদিকে এবার ১৩টি বাক্স পরিপূর্ণ হওয়ায় মসজিদ কমিটি আরও দুটি দানবাক্স বাড়িয়েছে। তাই গতবারের রেকর্ডও ছাড়িয়ে যায়।

হোমদেশঢাকা বিভাগ
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
বিজয় রায় খোকা , কিশোরগঞ্জ
২১ নভেম্বর ২০২৬, ২২:৪১

প্রতি তিনমাস মাস পরপর অর্থাৎ বছরে চারবার দানবাক্সগুলো খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে দু’বার খোলা হয়। এতে অর্থের পরিমাণও বেড়ে যায়। তবে মসজিদে আসা বিভিন্ন ধর্মাম্বলীদের বিশ্বাস এ মসজিদে খাস নিয়তে কিছু মানত করলে আর সেটি পরিপূর্ণ হওয়ায় দিন দিন বাড়ছে মসজিদের দানের টাকা পরিমাণ।

এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। এছাড়াও দেশ ও দেশের বাহির থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করে থাকেন মানতকারীরা।

কিন্তু গত কয়েক বছরে বেড়েছে দানবাক্সে মানতকারীদের চিঠি ফেলানোর প্রবণতা। কেও পরিবারের কোনও সদস্যের রোগমুক্তি কামনা, কেউ পারিবারিব বা প্রেমের জটিলতা নিরসন, আবার কেউবা রাজনৈতিক অস্থিরতা কমিয়ে দেশকে স্বাভাবিক থাকার মানতও করছেন।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে মানতের টাকা মসজিদে দান করতে আসেন রাখাল চন্দ্র পাল। তিনি বলেন, পাগলা মসজিদের কথা টিভিতে অনেক দেখেছি। এমনকি অনেকের মুখেও শুনেছি। জানতে পেরেছি এখানে সব ধর্মের মানুষজন দান করেন। আমারও একটি মানত ছিল। মনবাসনা পূর্ণ হওয়ায় আজকে পরিবারকে নিয়ে এসে আমার সাধ্যমতো কিছু দান করেছি।

নেত্রকোনা জেলার মদন থেকে আসা আবু বক্কর বলেন, আমি এই মসজিদে দুইটি ছাগল মানত করেছিলাম। এবার আমার নিয়ত অনুযায়ী মনবাসনা পূর্ণ হয়েছে। তাই আজকে পরিবার নিয়ে এসে দিয়ে গেলাম।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানের টাকার পরিমাণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পাগলা মসজিদ। আজকের দানের টাকাসহ মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা পড়েছে; যা দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করি, দ্রুতই এর কাজ শুরু করা যাবে।

এছাড়া গত ১২ অক্টোবর পাগলা মসজিদের ছয় বছরে প্রাপ্ত ‘রত্নভাণ্ডার’ থেকে পাওয়া যায় ১২‌ কে‌জি ১৭৪ গ্রাম সোনা ও ১২ কে‌জি রূপা। তার সঙ্গে মিলেছে ৩০‌টি দে‌শের বি‌দে‌শি মুদ্রা। সবশেষ সোনা রূপার হিসাব হয়েছিল ২০২০ সালের ১১ মার্চ। ওই সময় প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রূপা নিলামে বিক্রি করা হয়। সেটির দাম পাওয়া যায় ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত দানবাক্স খোলা হয়েছে ১৮ বার। কিন্তু সোনা-রূপা পরিমাপ ও বৈদেশিক মুদ্রা গণনার আয়োজন এ বছরই প্রথম।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ১৯৭৯ সালের ১০মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট
বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট
সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ
সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ
বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন
ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন
আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
বিভাগের সব খবর