শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের এই মুখপাত্র।
এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ।
এর আগে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এই আসনে বিএনপির মনোনয়ন পেতে প্রায় ৭০ জন নারী নেত্রী ও সাবেক সংসদ সদস্য ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
টিএনজে/এএইচ












