এ ছাড়া সরকারে গেলে দলের অন্য নেতারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও নিজের মত তুলে ধরেছেন এনসিপির এ নেতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের যদি সরকার আমরা যখন গঠন করবো আমাদের মধ্যে কমরেডশিপটা অনেক বেশি আরকি। অর্থাৎ প্রত্যেকে আলোচনা এখানে কোন একজন ব্যক্তি কোন কিছু নিয়ন্ত্রণ করে না। এবং যদি আসি ইনশাল্লাহ সেখানে আমার দুইটা জায়গায় আমি বেশি খেদমত করতে পারবো বলে ধারণা করি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা পলিটিক্যাল কমিউনিটিকে ডিল করতে হয়। এবং সেই পলিটিক্যাল কমিউনিটির এক্সপেরিয়েন্সটা আমার আছে।

সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও কথা বলেন পাটওয়ারী। তার মতে, হাসনাত জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। পরিবহণ খাতেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।
টিএনজে/এএইচ















