রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।• কানাডাকে হারাল বাংলাদেশ• ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ• ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ আটক• স্পেনে মেসিকে রাজকীয় সংবর্ধনা, পুরস্কার নিলেন রাজকন্যার হাত থেকে• সোনার দাম কমলো ২ হাজার ১৫৮ টাকা• বাজারের দামে বিস্তর ফারাক• ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু• ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া• বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স• জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।• কানাডাকে হারাল বাংলাদেশ• ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ• ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ আটক• স্পেনে মেসিকে রাজকীয় সংবর্ধনা, পুরস্কার নিলেন রাজকন্যার হাত থেকে• সোনার দাম কমলো ২ হাজার ১৫৮ টাকা• বাজারের দামে বিস্তর ফারাক• ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু• ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া• বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স•

জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের পাশে জাতীয়তাবাদী চালক দল।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে’ শহীদ ও গুরুতর আহত চালকদের স্মরণে আলোচনা সভা, অনুদান প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত ছয়টি পরিবারের সদস্য এবং গুরুতর আহত সাতজনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চালক সমাজের বীরত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিহত ও আহত চালকদের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।
‎
‎আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ছাত্র-জনতার আন্দোলন। এ আন্দোলনে দেশের শ্রমজীবী মানুষের পাশাপাশি চালক সমাজেরও ভূমিকা ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী চালক দল সর্বদা তাদের সুখে-দুঃখে পাশে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সভাপতি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আ.খ.ম. মোজাম্মেল হোসেন নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মিয়া মো. মোস্তফা কামাল ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি।
বিজ্ঞাপন
‎
‎মো. ইউসুফ পাটোয়ারী বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। মো. নূর মোরশেদ সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। বিএম শাহজাহান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। ফজলে করিম সাগর সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরিশেষে, শ্রমজীবী চালকদের অধিকার রক্ষা এবং তাঁদের পরিবারের কল্যাণে সাংগঠনিকভাবে পাশে থাকার অঙ্গীকারের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসিরুদ্দিন পাটওয়ারী
এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসিরুদ্দিন পাটওয়ারী
ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
মিষ্টির আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন মেঘনা আলম
মিষ্টির আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন মেঘনা আলম
দীর্ঘ কারাবাসের অবসান, মুক্তি পেলেন শান্তা ফারজানা
দীর্ঘ কারাবাসের অবসান, মুক্তি পেলেন শান্তা ফারজানা
দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই: জামায়াত আমির
দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই: জামায়াত আমির
[ছবি]
আগামী সপ্তাহে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত
[ছবি]
স্থানীয় নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে আলোচনা
বিভাগের সব খবর