মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে উপজেলার শ্রীকোনা গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই গ্রামের শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।
এসআরবি সূত্রে জানা গেছে, শার্শার শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহেষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদায় অবৈধ সিরাপ মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।মানচিত্র দেখুন

এসআরবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা সিরাপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের শার্শা থানায় সোপর্দ করা হয়।
টিএনজে /জাসি














