সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব• ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন• ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী• আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ• নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান• স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব• ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন• ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী• আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ• নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান•

স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব

স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব
বিজ্ঞাপন
নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ৩৮টি দোকানঘরের মধ্যে ৩৭টির জামানত হিসেবে আদায় করা প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার কোনো হদিস নেই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। দোকানগুলোর ভাড়াও নিয়মিত আদায় হয় না। আবার কোনো কোনো দোকানের বকেয়া ভাড়া জামানতের টাকা থেকে সমন্বয় করা হচ্ছে। এর মধ্যে একটি দোকানের ভাড়ার কোনো চুক্তিপত্রই নেই; ২০১৩ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সেই দোকানের কোনো ভাড়াও আদায় করা হয়নি।

শুধু দোকানের জামানত ও ভাড়ার হিসাবেই নয়, বিদ্যালয়ের আয়-ব্যয়ের খাতায়ও বড় ধরনের গরমিল পাওয়া গেছে। ব্যাংক হিসাবে ১১ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা জমা হলেও নগদ বইয়ে তা আয় হিসেবে দেখানো হয়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আওতাধীন এই বিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক হিসাব যাচাই করতে গিয়ে এমন চিত্র পেয়েছে তদন্ত কমিটি।

বিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করতে চলতি বছরের মে মাসে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান আলমকে। সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. হাবিবুল্লাহ এবং সদস্যসচিব ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হারুন নূর রশিদ। কমিটি ২০২৪-২৫ অর্থবছর এবং ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত বিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব যাচাই করে।

সম্প্রতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা যাচাই করে পাওয়া অসংগতিগুলো তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি পাঠানো হয়েছে। ঢাকা পোস্টের হাতে আসা ওই নথি পর্যালোচনায় বিদ্যালয়ের সম্পদ ব্যবহার, দোকানঘরের জামানত ও ভাড়া আদায়, ব্যাংক হিসাব, নগদ বই, শিক্ষার্থীদের বেতন আদায় এবং প্রশাসনিক তদারকিতে নানা অনিয়ম ও দুর্বলতার চিত্র পাওয়া গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৫ দশমিক ১৯ একর। সেখানে পাঁচটি বহুতল ভবন ও পাঁচটি টিনশেড ভবন রয়েছে। শিক্ষার্থী ১ হাজার ৪৭২ জন, শিক্ষক ৩৬ জন এবং কর্মচারী ১২ জন। বিদ্যালয়ের জায়গায় একটি মোবাইল ফোনের টাওয়ারও রয়েছে। এছাড়া, বিদ্যালয়ের অধীনে ৩৮টি দোকানঘর রয়েছে এবং আরও দুটি দোকানঘরের নির্মাণকাজ চলছে। এত বড় সম্পদ ও আয়ের উৎস থাকা সত্ত্বেও ব্যবস্থাপনা ও আর্থিক হিসাব সংরক্ষণে ব্যাপক অসংগতি পাওয়া গেছে।

৩৭ দোকানের জামানতের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই

বিদ্যালয়ের আয়ের অন্যতম উৎস দোকানঘরগুলো। ৩৮টি দোকানের মধ্যে ৩৭টির চুক্তিপত্র পাওয়া গেলেও ‘স্বজীব মেডিসিন কর্নার’-এর মালিক মাসুদ রানার সঙ্গে করা কোনো চুক্তিপত্র পাওয়া যায়নি। উদ্বেগের বিষয় হলো, ওই দোকান থেকে ২০১৩ সালের ডিসেম্বর থেকে কোনো ভাড়া আদায় করা হয়নি।

অন্যদিকে, ৩৭টি দোকানঘরের জামানত বাবদ আদায় করা প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংক হিসাবে জমা থাকার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বিপুল অঙ্কের এই অর্থ কোথায় রাখা হয়েছে, কার কাছে রয়েছে কিংবা কোন খাতে ব্যয় হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও মেলেনি।

পাশাপাশি দোকানগুলোর ভাড়া নিয়মিত আদায় করা হয় না। কোনো কোনো দোকানের বকেয়া ভাড়া জামানত থেকে কেটে নেওয়া হচ্ছে বলে হিসাব দেখানো হয়েছে। এতে দোকানভাড়া বাবদ বিদ্যালয়ের প্রকৃত আয়, বকেয়া এবং জামানতের অবশিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

দোকানের বাইরেও বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহারে অসংগতি রয়েছে। পাঁচটি টিনশেড ভবনের মধ্যে দুটি কিন্ডারগার্টেন স্কুলকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। কিন্তু ভবন দুটি ব্যবহারের বিষয়ে কোনো চুক্তিপত্র নেই এবং কোনো ভাড়াও আদায় করা হয় না। কী শর্তে ও কার অনুমতিতে ভবন দুটি ব্যবহার করা হচ্ছে, সে বিষয়েও কোনো আর্থিক হিসাব সংরক্ষণ করা হয়নি।
বিজ্ঞাপন
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম বলেন, ছাত্রাবাসে শিক্ষার্থী না থাকায় ভবন দুটি সংস্কার করে কিন্ডারগার্টেন চালু করা হয়েছে। ২০০৯ সালে তৎকালীন ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক ও শিক্ষকদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘ভবন দুটি মূলত ছাত্রাবাস ছিল। কিন্তু সেখানে কোনো শিক্ষার্থী থাকত না। ভবনগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ২০০৯ সালে আমরা শিক্ষকরা মিলে তৎকালীন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ভবন দুটি সংস্কার করে কিন্ডারগার্টেন চালুর সিদ্ধান্ত নিই।’

ব্যাংকে জমা ১১ লাখ টাকা, নগদ বইয়ে নেই হিসাব

বিদ্যালয়ের ব্যাংক হিসাব ও নগদ বইয়ের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। দুই দাতার কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান এবং চলতি বছরের ১৬ মার্চ জমা হওয়া ১০ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা, অর্থাৎ মোট ১১ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা ব্যাংক হিসাবে জমা হলেও বিদ্যালয়ের নগদ বইয়ে তা আয় হিসেবে দেখানো হয়নি।

এছাড়া, বিদ্যালয়ের নগদ বই যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। কোনো সময়েই নগদ বইয়ের হিসাবের সঙ্গে ব্যাংক হিসাবের মিল পাওয়া যায়নি। চলতি বছরের এপ্রিলের আগের আয়-ব্যয়ের হিসাবে প্রধান শিক্ষকের স্বাক্ষর নেই। ফলে আর্থিক লেনদেনের হিসাব কে প্রস্তুত করেছেন এবং তা যথাযথভাবে অনুমোদিত হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

তদন্ত প্রতিবেদনে আরও দেখা গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায়ের রসিদেও অনিয়ম রয়েছে। কিছু রসিদে তারিখের জায়গায় কাটাকাটি বা ঘষামাজা রয়েছে এবং কোনো কোনো রসিদে আদায়কারীর স্বাক্ষরই নেই।

বিদ্যালয়ে অ্যাডহক কমিটি থাকলেও আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য অর্থ উপকমিটি, ক্রয় উপকমিটি, উন্নয়ন উপকমিটি, টিউশন ফি ও সেশন চার্জ আদায় উপকমিটি, অভ্যন্তরীণ পরীক্ষা কার্যক্রম মূল্যায়ন উপকমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষা উপকমিটিসহ কোনো উপকমিটিই গঠন করা হয়নি।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম বলেন, ‘আমি চলতি বছরের ৩ মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর অনেক আগে, ১৯৯৮-৯৯ সাল থেকে তৎকালীন প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ফজলুর রহমান ও গোলাম আজমের সময়ে পর্যায়ক্রমে এসব দোকান তৈরি হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪০ থেকে ৪১টি দোকান রয়েছে। এসব দোকান নির্মাণে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে কোনো টাকা খরচ করা হয়নি। যারা দোকান বরাদ্দ নিয়েছেন, তাদের কাছ থেকে নির্মাণ ব্যয় বা জামানত বাবদ দুই থেকে পাঁচ লাখ টাকা করে নিয়ে দোকানগুলো তৈরি করে দেওয়া হয়েছিল।’

ওই টাকা ব্যাংকে জমা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন জানিয়ে সহিদুল ইসলাম বলেন, ‘এসব লেনদেন আমার দায়িত্ব নেওয়ার অনেক আগের। তবে, তদন্ত কমিটির সামনে ১৯৯৮-৯৯ সালের রেজুলেশন বইসহ সংশ্লিষ্ট নথি দেখানো হয়েছে।’

ব্যাংক হিসাবে থাকা ১১ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা নগদ বইয়ে উল্লেখ না থাকার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘গত ৩ মার্চ সাবেক প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর আমি নগদ বই পরীক্ষা করি। সেখানে হিসাব লেখা ছিল। তিনি অবসরে যাওয়ার প্রায় ১০ থেকে ১২ দিন পর তার কাছে থাকা বিদ্যালয়ের টাকা ব্যাংকে জমা দিয়েছেন বলে জানতে পেরেছি। হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা নিয়মের ব্যত্যয় হয়ে থাকতে পারে, তবে বিদ্যালয়ের কোনো টাকা খোয়া যায়নি।’

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতিগুলো তদন্তে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করা হয়েছিল। কমিটির দাখিল করা প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩
ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
এবার সালমার সঙ্গী পিয়াল হাসান
এবার সালমার সঙ্গী পিয়াল হাসান
সব খবর
শিক্ষা বিভাগের খবর
বিভাগের সব খবর