সোমবার (২৩ নভেম্বর) ভোরে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মিছিলে নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এরইমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, মিছিলে উপস্থিত নেতাদের হাতে জাতীয় পতাকা ও সঙ্গে থাকা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন। সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। জুলাই পরবর্তী সময়ে এই প্রথম গাজীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করলেন দলটির নেতাকর্মীরা।

টিএনজে/এএইচ

















