সোমবার, ৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স• গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স•

রাজশাহীতে বাড়ছে বায়োগ্যাসের ব্যবহার

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাসিন্দা জেসমিন খাতুনের বাড়িতে স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট
রাজশাহীতে বাড়ছে বায়োগ্যাসের ব্যবহার
বিজ্ঞাপন
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে রান্নার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে বায়োগ্যাস। রাজশাহী নগরীর বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষের কাছে কমদামে রান্নার বিকল্প জ্বালানি হিসেবে এই গ্যাসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বায়োগ্যাস শুধু রান্নার কাজেই ব্যবহৃত হয় না, এ থেকে নির্গত বর্জ্য পদার্থ জমিতে উৎপাদন বৃদ্ধির জন্য জৈব সার হিসেবে এবং পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়।

গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মানুষরা নাগরিক সুবিধার মতো এখন রান্নার কাজেও গ্যাস ব্যবহার করতে পারছেন। প্রযুক্তির মাধ্যমে গবাদি পশু পালন করে গোবর ও অন্যান্য জৈব বর্জ্যকে রান্নার গ্যাসে রূপান্তর করতে পারেন। প্রক্রিয়ার শেষে অবশিষ্ট অংশ জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনে।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ২০২২-২৩ অর্থবছরে সাতটি, ২০২৩-২৪ অর্থবছরে ৫০টি, ২০২৪-২৫ অর্থবছরে ৫৮টি এবং ২০২৫-২৬ অর্থবছরে ১১৩টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। চলতি অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত আরো ১২টি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। অধিদপ্তরের নথিপত্র অনুযায়ী, বর্তমানে মোট প্ল্যান্টের সংখ্যা ২৪০টি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্ল্যান্ট থেকে প্রতিদিন ৩২ হাজার ঘনফুটের বেশি গ্যাস এবং প্রায় ১ হাজার ৮২৪ কেজি জৈব সার উৎপাদিত হচ্ছে।

পবা উপজেলার নওহাটা পৌরসভার বাসিন্দা জেসমিন খাতুন। এই নারী নিজের বাড়িতে গরু-ছাগল পালনের পাশাপাশি কোয়েল ও ব্রয়লার মুরগি পালন করেন। তিনি ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) তৈরি করেন এবং জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ করেন। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের আগে রান্নার জন্য তাকে জ্বালানি কাঠের ওপর নির্ভর করতে হতো।

জেসমিন খাতুন জানান, ‍বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ফলে তার রান্নার খরচ কমেছে এবং গবাদি পশুর বর্জ্যেরও সঠিক ব্যবহার নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, “বাড়িতে গবাদি পশুর গোবর সহজলভ্য হওয়ায়, আমার স্বামী রান্নার ঝামেলা কমাতে একটি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরামর্শ দেন। আমি রাজি হলে প্ল্যান্ট স্থাপন করেন।” বর্তমানে গবাদি পশুর গোবরকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন এবং প্ল্যান্ট থেকে বেরিয়ে আসা অবশিষ্ট অংশ (স্লারি) ভার্মিকম্পোস্ট খামারে কাজে লাগাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
জেসমিন জানান, প্রাথমিক স্থাপনা ব্যয় প্রতিবেশী পরিবারগুলোর জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে; তাদের অনেকের গবাদি পশু থাকলেও বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর সামর্থ্য নেই।

তিনি বলেন, “সরকার যদি তাদের আর্থিক সহায়তা প্রদান করে, তবে অনেকেই বায়োগ্যাস প্রযুক্তি গ্রহণ করবেন। একটি প্ল্যান্ট দিয়ে এক বা দুটি পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব।”

বায়োগ্যাসের সম্ভাবনা কেবল গৃহস্থালির রান্নার কাজেই সীমাবদ্ধ নয়। ২০২৬ সালে ‘এনার্জি রিপোর্টস’-এ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা প্রকাশিত হয়। সেখানে রাজশাহী নগরীর জন্য বায়োগ্যাস, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে একটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক মাইক্রোগ্রিডের প্রস্তাব করা হয়েছে।

গবেষকরা একটি মডেল তৈরি করেছেন, যার মাধ্যমে ৫০০টি বৈদ্যুতিক তিন চাকার যানের জন্য বিদ্যুৎ সরবরাহ এবং ১০০টি হাইড্রোজেনচালিত যানবাহনের জন্য হাইড্রোজেন উৎপাদন করা সম্ভব। এতে বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে পৌর বর্জ্য ব্যবহারের কথা বলা হয়েছে। সিমুলেশন বা মডেলিং থেকে দেখা যায়, নগরীর সম্ভাব্য জ্বালানি চাহিদার পুরোটাই নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব।

রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, বিভিন্ন উপজেলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে তাদের দপ্তর কাজ করে যাচ্ছে। এতে জ্বালানির খরচও কমবে আবার সারও পাওয়া যাবে। যা থেকে কৃষি উপকৃত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম হাবিবুর রহমান বলেন, “বায়োগ্যাস একটি পরিবেশবান্ধব জ্বালানি বিকল্প, যা প্রচলিত জ্বালানির ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে। সরকারের উচিত এই প্রযুক্তির দিকে আরো বেশি নজর দেওয়া এবং এর ব্যবহার সম্প্রসারণের উপায় খুঁজে বের করা।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
জাতীয় বিভাগের খবর
বিভাগের সব খবর