সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন প্রশ্ন করেন।
পোস্টে তিনি লেখেন, জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে। এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।
তিনি আরও লেখন, যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে, সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ভাষ্য-এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে।
শেষে তিনি লেখেন, জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেনো ‘I hate politics’ চিন্তার তরুণরা ‘I love politics’ বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?
টিএনজে/এএইচ


















