বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই• আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক• আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।• বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক• নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার• পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু• উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে• শার্শায় শ্রীকোনা গ্রামে থেকে৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার,  গ্রেপ্তার ২• ‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই• আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক• আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।• বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক• নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার• পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু• উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে• শার্শায় শ্রীকোনা গ্রামে থেকে৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার,  গ্রেপ্তার ২•

‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন

‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই বারিধারায় এক বিদেশি কূটনীতিকের আবরণে থাকা ব্যক্তির সঙ্গে জামায়াত শীর্ষ নেতাদের কথিত গোপন বৈঠক এবং নাটকীয়ভাবে গাড়ি বদলের ঘটনা প্রকাশ্যে এনে জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্নবাণ ছুড়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীতে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের ধারাবাহিক গোপন বৈঠকের সঙ্গে সাম্প্রতিক উসকানির কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান—সেই দলটি আসলে কারা? জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল; আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে। আমাদের এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।’

উল্টো সরকারি দলের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, ‘বরঞ্চ আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের ভুল পররাষ্ট্রনীতির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই তাদের জন্য উত্তম হবে।’

সংসদে জামায়াত আমিরের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানে রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। জামায়াত আমিরকে ‘স্মৃতিশক্তির পরীক্ষা’ দেওয়ার আহ্বান জানিয়ে সায়ের সরাসরি তারিখ ও সময়ের উল্লেখ করে লেখেন—‘১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?’
বিজ্ঞাপন
ওই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সায়ের আরও উল্লেখ করেন, ‘ভদ্রলোকের ভিজিটিং কার্ডে যদিও লেখা “কূটনীতিক”, তবে কার্ডের নিচে আসলে কী লেখা, সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে!’

বৈঠকে যাওয়ার পেছনের নাটকীয়তা নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, ‘হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল? কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মানুষ ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। গাড়ি বদলে বদলে যায়—এমনটা তো সাধারণত সিনেমায় দেখি, তাও গোয়েন্দা সিনেমায় বা পরকীয়া বিষয়ক ঘটনায়।’

সবশেষে রসিকতা করে তিনি জানতে চান, সেই উবার চালককে অন্তত ‘ফাইভ স্টার রেটিং’ দেওয়া হয়েছিল কি না।

সংসদে সরকারি দল ও বিরোধী দলের বাদানুবাদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক জুলকারনাইন সায়েরের এমন পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
শার্শায় শ্রীকোনা গ্রামে থেকে৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার,  গ্রেপ্তার ২
শার্শায় শ্রীকোনা গ্রামে থেকে৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার,  গ্রেপ্তার ২
মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার
মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার
সব খবর
জাতীয় বিভাগের খবর
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!
স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!
হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের
হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
ঐতিহ্যবাহী শহীদ নূর হোসেন দিবস আজ
ঐতিহ্যবাহী শহীদ নূর হোসেন দিবস আজ
হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর
সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
বিভাগের সব খবর