শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সার্বিক পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিযুক্ত করে আখতার হোসেন বলেন, সরকার গঠনের নয় মাস পার হয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শক্তিশালী মানবাধিকার আইনের প্রত্যাশা করা হলেও সরকার ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রেখে দুর্বল আইন প্রণয়ন করেছে। এমনকি অভ্যুত্থানে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।

টিএনজে/এএইচ















