সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার• ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১• তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী• দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল• মিরপুরে বসুমতি বাসে আগুন• স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব• ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন• ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী• সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার• ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১• তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী• দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল• মিরপুরে বসুমতি বাসে আগুন• স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব• ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন• ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী•

তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী
তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিজ্ঞাপন
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের দুটি বিষয় অবশ্যই রক্ষা করতে হবে। এর একটি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অপরটি সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানো।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনায় যাওয়ার অর্থ এই নয় যে তার যত অপরাধ আছে, সেসব অপরাধের হিসাব আমরা ভুলে যাব। গত আট মাসে বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন, যারা মারা গেছেন, যাদের ওপর হামলা হয়েছে, তাদের রক্তের প্রতিশোধ আমরা নেব। আমরা আশ্বস্ত করতে চাই, আলোচনা চলবে। তবে আলোচনার যে ভিত্তিতে আমরা এগিয়েছি, সেই ভিত্তিগুলো বাস্তবায়ন করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় তারেক রহমান, শুনে রাখুন, আকাশকুসুম কল্পনা করে লাভ নেই। রক্তের তরুণেরা বাংলাদেশের রাজপথে এখনো জীবিত আছেন। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। গণহত্যার বিচার করুন।’

এ সময় ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওসমান হাদির রক্ত ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যত দিন তারা বেঁচে থাকবেন, তত দিন এই সংগ্রাম চলবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।
বিজ্ঞাপন
বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে আমরা নয়-ছয় দেখতে পাচ্ছি। যারা আমাদের হত্যা করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে, টাকা খেয়ে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। আমাদের ভাইদের রক্তের ইতিহাস কোনো সংলাপের কারণে বাংলাদেশ থেকে মুছে যেতে দেব না।’

চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই চট্টগ্রাম থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রামে দাঁড়িয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি।’ বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে লালদীঘির মোড় হয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে-সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মিরপুরে বসুমতি বাসে আগুন
মিরপুরে বসুমতি বাসে আগুন
স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব
স্কুলের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে নেই, মেলেনি আরও ১১ লাখ টাকার হিসাব
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩
ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মিরপুরে বসুমতি বাসে আগুন
মিরপুরে বসুমতি বাসে আগুন
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি
গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিভাগের সব খবর