বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন• মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন• টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন• ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি• আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’• কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা• বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা• ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ• সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন• মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন• টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন• ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি• আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’• কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা• বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা• ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ• সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান•

আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য।

সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। তা সত্ত্বেও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আছেন। বারের অনেক সদস্যও এখানে রয়েছেন। আমরা আশা করেছিলাম, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করছি।
বিজ্ঞাপন
আইনজীবী রাহেদুল ইসলামের ওপর এই নৃশংস হামলার প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সংগঠনটির নেতারা অবিলম্বে রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে যুবদল নেতা রবিউল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে রবিউল ইসলামের উপস্থিত থাকার বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
জাতীয় বিভাগের খবর
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ
৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
এবার পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন
এবার পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের নতুন ভাবনা, সামনে দুই শর্ত!
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের নতুন ভাবনা, সামনে দুই শর্ত!
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
বিভাগের সব খবর