পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হলেও শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভের একপর্যায়ে বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে সড়ক অবরোধের কারণে পরিবহন সেবা কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে কর্মস্থল থেকে বাড়ি ফেরা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
শ্রমিকদের দাবি, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন বিক্ষোভকারীরা।

টিএনজে /জাসি


















