মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রীর কি না, তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। বাড়িটি কার, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে উল্লেখ করছেন।
টিএনজে/এএইচ


















