সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে আমির হামজা এসব কথা বলেন।
বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি আমির হামজা বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? এ বিষয়ে আপনার তওবা করা উচিত।’ এ সময় তিনি আরও মন্তব্য করেন, যারা আন্তরিকভাবে জামায়াতে ইসলামী করেন, তাদের ইখলাসে কোনো ঘাটতি নেই।

দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে ‘বিতর্কিত’ বলার প্রসঙ্গেও কথা বলেন আমির হামজা। তিনি বলেন, ‘যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের।’ নিজেকে বিতর্কিত আখ্যা দেওয়ার বিষয়ে আমির হামজা দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো সমালোচনা ছিল না।
টিএনজে /জাসি


















