এদিকে, গত রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা ১৪ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লা (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
টিএনজে /জাসি


















