ভোলা জেলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় মৎস কর্মকর্তার ঘুষ বানিজ্যের অডিও ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন। সম্প্রতি মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া ও তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। এর আগে, নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগে মনপুরা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা ও মৎস্য ব্যবসায়ী এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া অডিওতে কাজল রেখাকে আবদুর রহিমের কাছে বকেয়া টাকা দাবি করতে এবং টাকা না দিলে ট্রলারে আগুন দেওয়ার হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, কথোপকথনে আবদুর রহিমকে ৪৫ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করে পরিস্থিতি সামাল দেওয়ার অনুরোধ করতে শোনা যায়। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “অডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার নজরে এসেছে। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরায় মৎস কর্মকর্তার ঘুষ বানিজ্যের অডিও ফাঁস
মনপুরায় মৎস কর্মকর্তার ঘুষ বানিজ্যের অডিও ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন।

আরও খবর
টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস: সিরাজগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ
মা ইলিশ রক্ষা অভিযানের সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫
এমপি-মন্ত্রীর সন্তানদের হাতে বিএনপির দুর্দিনের নেতাকর্মীরাও নিরাপদ নন
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা সেই তাওসিফ সৌরির মরাদেহ উদ্ধার
বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান









