বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা• বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের• পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের• আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার• ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি• যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল ওসির• গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন• শার্শায় অবৈধ ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দের পরে পুড়িয়ে ধ্বংস• তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী• গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি• গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা• বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের• পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের• আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার• ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি• যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল ওসির• গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন• শার্শায় অবৈধ ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দের পরে পুড়িয়ে ধ্বংস• তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী• গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি•

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বিজ্ঞাপন
বগুড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে। এর ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম ওরফে শাহীন হত্যা মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পরপরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা) বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপি থেকে প্রথমে তাকে কারণ দর্শাতে বলা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে বুধবার কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশহর বাজারের দশতলা ভবন এলাকায় বিএনপি নেতা মাহবুব আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন মাহবুবের স্ত্রী। মামলায় বগুড়া পৌরসভার তৎকালীন প্যানেল মেয়র ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়। ওই বছরের ২৩ এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল ওসির
যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল ওসির
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
শার্শায় অবৈধ ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দের পরে পুড়িয়ে ধ্বংস
শার্শায় অবৈধ ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দের পরে পুড়িয়ে ধ্বংস
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি
গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
সব খবর
রাজনীতি বিভাগের খবর
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তি সভাপতি বাকেরকে হত্যার হুমকি
কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তি সভাপতি বাকেরকে হত্যার হুমকি
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মিরপুরে বসুমতি বাসে আগুন
মিরপুরে বসুমতি বাসে আগুন
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
বিভাগের সব খবর