সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি দলের হোটেলে চলে যান তিনি।
বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)। এ সময় হামজার সঙ্গে ছিলেন তার মা, বোন, স্ত্রী ও সন্তানরাও।
আজ বিকেলেই জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সঙ্গে হামজার যোগ দেওয়া নিঃসন্দেহে স্বস্তি দেবে কোচ ও সমর্থকদের। তার উপস্থিতিতে দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা থাকবে।

এদিকে, আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের ঢাকায় আসার ফ্লাইট বিলম্বিত হয়েছে। পূর্বনির্ধারিত সময়ের চেয়ে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা পর তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফলে হামজা দলের সঙ্গে যোগ দিলেও ফারহানের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে।
টিএনজে /জাসি
















