বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান• ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান•

লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের

লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের
সমালোচনার জবাবটা যেন ব্যাট হাতেই দিতে চেয়েছিলেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই তুলে নিয়েছেন অর্ধশতক। দ্বিতীয় ইনিংসে সেই অর্ধশতককে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে শতকের দেখা পাননি, সেখানে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন। তাঁর সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভর করে ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারে লিটনের এটি সপ্তম শতক। তবে সেঞ্চুরির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের ওভারেই মোহাম্মদ সেলিমের বলে আউট হন এই ডানহাতি ব্যাটার। তাঁর ১০২ রানের ইনিংসটি সাজানো ছিল দারুণ ব্যাটিংয়ে।

লিটনের বিদায়ের পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে দলের লিড দাঁড়িয়েছে ৪৭৮ রানে।

লিটনের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ধীরগতিতে শুরু করলেও সময়ের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই অলরাউন্ডার। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন অর্ধশতক। ইনিংস ঘোষণা করার সময় ৯৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি।

চতুর্থ দিনের প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে লিটন ও মিরাজ যোগ করেন ১১৪ রান। লাঞ্চ বিরতিতে লিটন ৯৬ বলে ৮১ এবং মিরাজ ৩৪ রানে অপরাজিত ছিলেন। বিরতির পরও নিজেদের ছন্দ ধরে রাখেন দুজন।
দিনের খেলা শুরু হয়েছিল ৩২৯ রানের লিড নিয়ে। শুরুতেই বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান সাড়ে তিনশ ছাড়িয়ে নেন লিটন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২২৩ রান। প্রথম ইনিংসে ১০৬ রানের লিডসহ সব মিলিয়ে ৩২৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। চতুর্থ দিনে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে সেই ব্যবধান আরও বাড়িয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের সামনে লক্ষ্য ৪৭৯ রান।
সর্বশেষ
সব খবর
খেলাধুলা বিভাগের খবর
বিভাগের সব খবর