বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান• ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান•

দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’

দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’
বিনোদন প্রতিবেদক :
আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দুর্গামাকে নিবেদিত নতুন গান ‘জয় মা দুর্গা’। প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আবহকে সামনে রেখে ভক্তিমূলক এই গানটি দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’-এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নির্মিত গানটিতে দেবী দুর্গার মহিমা, ভক্তি ও অসাম্প্রদায়িক চেতনার আবহ তুলে ধরা হয়েছে। গানটি শ্রোতাদের মাঝে পূজার আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ড. অরূপ রতন চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও নির্মাণে থাকছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্য পরিকল্পনা।
গানটি পরিচালনা করেছেন সময়ের ব্যস্ততম নির্মাতা এ বাবুল কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদকে।
সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে গানটির ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছে গানটি উপভোগ্য হয়ে উঠবে—এমন প্রত্যাশা রয়েছে শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টদের।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘জয় মা দুর্গা’। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’র ব্যানারে গানটি প্রকাশিত হলে দুর্গোৎসবের সংগীত আয়োজনে এটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর